সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩   প্রিন্ট   ২৯৩ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস

আজ ০৮ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

আগের কার্যদিবস সোমবার সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্লোজিং দর ছিল ১১ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়েছে। ।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফার কেমিক্যালের ৯.১৭ শতাংশ, এম্বি ফার্মার ৬.১৮ শতাংশ, অলিম্পিক এ্যাক্সেসরিজের ৪.৮৭ শতাংশ, আরডি ফুডের ৪.৮৭ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৪.৩১ শতাংশ, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৩.৭৬ শতাংশ, মেঘনা সিমেন্ট মিলসের ৩.৭০ শতাংশ, বীচ হ্যাচারির ৩.৫৮ শতাংশ এবং খুলনা প্রিন্টিংয়ের ৩.৪৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

 

Facebook Comments Box
×

Posted ০৪:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com