বুধবার, ১৬ আগস্ট ২০২৩ প্রিন্ট ৩৩৬ বার পঠিত
আজ ১৬ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস মঙ্গলবার ফু-ওয়াং ফুড লিমিটেডের ক্লোজিং দর ছিল ২৫ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৭ টাকা ৭০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৬.৯৪ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা প্রিন্টিংয়ের ৩.০৯ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৩.০৭ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ২.১১ শতাংশ, জেনারেশন নেক্সট এর ১.৬৩ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১.৩৫ শতাংশ, ইয়াকিন পলিমারের ১.৩৫ শতাংশ, খান ব্রাদার্সের ০.৮৩ শতাংশ, জেএমআই হসপিটালের ০.৭৭ শতাংশ এবং বাটা সু’য়ের ০.৬৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।
Posted ০৫:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com