নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ প্রিন্ট ৩১০ বার পঠিত
আজ ১৩ জুন ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নাভানা ফার্মার। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস সোমবার নাভানা ফার্মার ক্লোজিং দর ছিল ১০৮ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১৮ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৯০ পয়সা বা ৯.১৪ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকমের ৭.০৩ শতাংশ, ইয়াকিন পলিমারের ৭.০২ শতাংশ, বঙ্গজের ৬.৯৭ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ৬.৫১ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৬.১৮ শতাংশ, জিকিউ বলপেনের ৫.৬৪ শতাংশ, সি পার্ল হোটেলের ৪.৮৯ শতাংশ, স্টাইল ক্র্যাফ্টের ৪.৫৩ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংকের ৪.৩১ শতাংশ শেয়ারদর বেড়েছে।
Posted ০৩:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন