সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ইন্সুরেন্স

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ১৮২ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ইন্সুরেন্স

আজ ০৫ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

 

আগের কার্যদিবস সোমবার ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্লোজিং দর ছিল ৫৯ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৪ টাকা ৯০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আজিজ পাইপসের ৯.৯৮ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৯.৮৭ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্সের ৯.৮৭ শতাংশ, ইসলামী ইন্সুরেন্সের ৯.১৬ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৮.৫৭ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ৮.২০ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ৬.৮৯ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুন্সের ৫.৯৭ শতাংশ এবং বীচ হ্যাচারির ৫.৯২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

 

 

Facebook Comments Box
×

Posted ০৩:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com