নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট ২৫৪ বার পঠিত
আজ ০৭ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস মঙ্গলবার প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্লোজিং দর ছিল ৪৭ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫২ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৮১ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে পাইওনির ইন্স্যুরেন্সের ৭.৪৪ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫.৮২ শতাংশ, সোনারবাংলা ইন্সুরেন্সের ৪.৭৪ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্সের ৪.৫৮ শতাংশ, গ্রীণ ডেল্টা ইন্সুরেন্সের ৪.৫১ শতাংশ, তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের ৪.৩৪ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৩.৩৩ শতাংশ, সমতা লেদারের ৩ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ২.৮০ শতাংশ শেয়ারদর বেড়েছে।
Posted ০৩:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com