|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে রূপালী ইন্সুরেন্স

রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ৩০২ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে রূপালী ইন্সুরেন্স

আজ ১০ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রূপালী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

জানা যায়, আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৩ টাকা ৩০ পয়সা।

এদিকে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর ৭ টাকা ৩০ পয়সা বা ৯.৮১ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪ টাকা ৬০ পয়সা বা ৫.৬৭ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এই তালিকায় আরোও রয়েছে- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেঘনা সিমেন্ট লিমিটেড।

 

 

Facebook Comments Box

Posted ০৪:০৯ অপরাহ্ণ | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com