নিজস্ব প্রতিবেদক:
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট ৩৭৫ বার পঠিত
আজ ১৭ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন রিপাবলিক ইন্সুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রভাতী ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯.৮৪ শতাংশ। আর ৯.৬৮ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে কর্ণফূলী ইন্স্যুরেন্স।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- নর্দান ইন্সুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স, দেশ জেনারেল ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স এবং সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
Posted ০৪:১১ অপরাহ্ণ | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com