|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে আরামিট সিমেন্ট

বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ২১৭ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে আরামিট সিমেন্ট

আজ ২০ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আরামিট সিমেন্ট লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯.৯৫ শতাংশ। কোম্পানিটি ৮১০ বারে ৪ লাখ ৭৯ হাজার ৬৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯.৯২ শতাংশ । কোম্পানিটি ২ হাজার ২২২ বারে ১১ লাখ ৭৭ হাজার ৮৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৫৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৮৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৮৫ বারে ২৫ লাখ ৭০ হাজার ৭৭৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৬২ কোটি টাকা।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৮৪ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৯.৩৭ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৮.৭৫ শতাংশ, ইয়াকিন পলিমারের ৭.৮৫ শতাংশ, মুন্নু অ্যাগ্রোর ৭.৪৮ শতাংশ, জিকিউ বলপেনের ৫.৫৭ শতাংশ এবং জেমিনি সী ফুডের শেয়ার দর ৫.০৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

 

Facebook Comments Box

Posted ০৬:১৬ অপরাহ্ণ | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com