নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট ২৪৭ বার পঠিত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৭ থেকে ১১ সেপ্টেম্বর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ১ শতাংশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৭৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৬১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.১২ পয়েন্ট বা ১ শতাংশ।
এর আগের সপ্তাহের (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৬৭ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১০.৭৩ পয়েন্টে।ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৬ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ বেড়েছে।
Posted ০৪:৫৪ অপরাহ্ণ | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন