|

Advertisement
×

ডিএসইর লেনদেনের শীর্ষে ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫   প্রিন্ট   ২০২ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড

আজ ২৩ জানুয়রির’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের। আজ ডিএসইতে কোম্পানিটির ২২ কোটি ১৯ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৭ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা মালেক স্পিনিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি৫ লাখ ৮২ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৬ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

১০ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এডিএন টেলিকম।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৮ কোটি ৯৮ লাখ ৪ হাজার টাকা, ফারইস্ট নিটিংয়ের ৮ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের ৭ কোটি ৮৪ লাখ ১ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৭ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার টাকা, অগ্নী সিস্টেমসের ৭ কোটি ১৬ লাখ ৫৬ হাজার টাকা, ন্যাশনাল টিউবসের ৬ কোটি ৮০ লাখ ৮৪ হাজার টাকা এবং ড্রাগন সোয়েটারের ৬ কোটি ৪৯ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box

Posted ০৬:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com