Ad
x

ডিএসইর লেনদেনের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ৭৪৪ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: আজ ০৯ এপ্রিল’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সানলাইফ ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির ২৭ কোটি ৮১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৪৬ লাখ ৬৫ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
১৬ কাটি ৮১ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০৫ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ১৪ কোটি ৬৫ লাখ ৬৮ হাজার টাকা, এসিআই লিমিটেডের ১৩ কোটি ৭১ লাখ ৫৪ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ১১ কোটি ৭০ লাখ ৩২ হাজার টাকা, ইস্টার্ন লুবরিক্যান্টসের ১১ কোটি ৬১ লাখ ৭৪ হাজার টাকা, অগ্নী সিস্টেমসের ৯ কোটি ১০ লাখ ৮১ হাজার টাকা, নাভানা সিএনজির ৭ কোটি ৬১ লাখ ৮৩ হাজার টাকা এবং ইফাদ অটোসের ৭ কোটি ৬১ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৫:৩৪ অপরাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com