নিজস্ব প্রতিবেদক:
বুধবার, ১৪ জুন ২০২৩ প্রিন্ট ১৮১ বার পঠিত
আজ ১৪ জুন ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে নাভানা ফার্মার। আজ কোম্পানিটির ৪৪ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯৫ লাখ ৪১ হাজার টাকার।
২৫ কোটি ৮৬ লাখ ৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে অ্যান্ডভেন্ট ফার্মা লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্স, সি পার্ল হোটেল, সোনালী লাইফ ইন্সুরেন্স, পেপার প্রসেসিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, ইনট্রাকো রিফিউলিং এবং আরডি ফুড ।
Posted ০৪:১৬ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুন ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com