|

Advertisement
×

ডিএসইর লেনদেনে শীর্ষে ফু-ওয়াং ফুডস

বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ৩০০ বার পঠিত

ডিএসইর লেনদেনে শীর্ষে ফু-ওয়াং ফুডস

আজ ২৫ জানুয়ারি ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডসের। আজ ডিএসইতে কোম্পানিটির ২৮ কোটি ৩৯ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ফরচুন সুজের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৩ লাখ ৮৯ হাজার টাকার।

২৩ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খুলনা প্রিন্টিংয়ের।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কর্ণফুলী ইন্স্যুরেন্সের ২৩ কোটি ৪৬ লাখ ৬৫ হাজার টাকা, বিডি থাই অ্যালুমিনিয়ামের ২০ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ২০ কোটি ৪৪ লাখ ৩২ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ২০ কোটি ৩৯ লাখ ২৪ হাজার টাকা, ইভিন্স টেক্সটাইলের ১৭ কোটি ৫৮ লাখ ৩২ হাজার টাকা, অলিম্পিক এক্সেসরিজের ১৭ কোটি ৭ লাখ ৭৩ হাজার টাকা এবং সেন্ট্রাল ফার্মার ১৭ কোটি ২ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com