নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ প্রিন্ট ২১০ বার পঠিত
ডিজিটাল ব্যাংকে জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ব্যাংক। শেয়ারবাজারে তালিকাভুক্ত কয়েকটি কোম্পানি মিলে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে এই ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে। ঢাকা ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
ঢাকা ব্যাংকের পরিচালনা বোর্ড ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
জানা যায়, প্রস্তাবিত ব্যাংকের নাম হবে “সঞ্চয় ডিজিটাল ব্যাংক পিএলসি।” এর পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। এতে ঢাকা ব্যাংক লিমিটেড পরিশোধিত মূলধনের ১০ শতাংশ তথা ১২ কোটি ৫০ লাখ টাকা যোগান দেবে।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।
Posted ০৩:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন