|

Advertisement
×

 হাফিজ আহমেদ মজুমদার ডেল্টা লাইফের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ৫৩১ বার পঠিত

 হাফিজ আহমেদ মজুমদার ডেল্টা লাইফের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

হাফিজ আহমেদ মজুমদার এমপি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি পরিচালনা পর্ষদের ২৬০তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত করা হয়।

তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পূবালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি সিলেট-৫ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এবং গুলশান ক্লাব ও বাংলাদেশ হার্ট ফাউন্ডেশনেরও সদস্য। তিনি চার দশকেরও অধিক সময় ধরে বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

১৯৮৫ সালে ‘হাফিজ মজুমদার শিক্ষা কল্যাণ ট্রাস্ট’ গড়ে তোলেন, যার মাধ্যমে সিলেট শহরে নতুন নতুন স্কুল ও কলেজ গড়ে উঠেছে। শিক্ষা খাতের মানোন্নয়নেও বিশেষ ভূমিকা রেখে চলেছেন তিনি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২৮ অপরাহ্ণ | শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com