বিবিএনিউজ.নেট
বুধবার, ০৪ মার্চ ২০২০ প্রিন্ট ৫৮৩ বার পঠিত
বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ডেল্টা হসপিটালের বিডিং (নিলাম) ২২ মার্চ থেকে শুরু হবে। ওইদিন বিকেল ৫টা থেকে শুরু হয়ে ২৫ মার্চ বিকেল ৫টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা এই বিডিং চলবে।
এই সময় যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কেনার জন্য বিডিংয়ে অংশগ্রহণ করতে পারবেন। বিডিংয়ে অংশগ্রহণের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির কাট অফ প্রাইজ নির্ধারণ করবেন।
এর ওপর নির্ভর করবে আইপিওতে কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করবে। কাট অফ প্রাইজ থেকে ১০ শতাংশ কমে কোম্পানিটির শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিক্রি হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ মেটাতে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা উত্তোলনের জন্য গত ১১ ফেব্রুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডেল্টা হসপিটালকে বিডিংয়ে অংশ নেয়ার অনুমোদন দেয়।
বিএসইসি জানিয়েছে, ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) দাঁড়িয়েছে ৪৫.৮৪ টাকায় এবং শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতিত) দাঁড়িয়েছে ১৬.৬২ টাকায়। আর ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.১০ টাকা।
কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং রেজিস্টার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারনের জন্য ইলেকট্রনিক বিডিংয়ে অংশগ্রহণে ইচ্ছুক প্রত্যেক যোগ্য বিনিয়োগকারীকে বিডিং শুরুর পূর্বের ৫ম কার্যদিবস শেষে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে কমপক্ষে ১ কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে।
Posted ০২:০৪ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com