Ad
x

ঢাকা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা ও প্রথম প্রান্তিক প্রকাশ

বৃহস্পতিবার, ১০ জুন ২০২১   প্রিন্ট   ৪২৪ বার পঠিত

ঢাকা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা ও প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। একই সঙ্গে কোম্পানিটি প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ০৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে (পুর্নমূল্যায়ন ছাড়া) ২০ টাকা ৯৮ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১০ আগস্ট সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ জুলাই।

 

এদিকে, এ কোম্পানি গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৬৩ পয়সা।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৪ পয়সা, যা আগের বছর এই সময়ে ১ টাকা ৪৯ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ২৪ পয়সা (পুর্নমূল্যায়নসহ)। আর পুর্নমূল্যায়ন ছাড়া এনএভি হয়েছে ২১ টাকা ৬১ পয়সা।

Facebook Comments Box

Posted ১০:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com