|

Advertisement
×

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ১১ এপ্রিল

মঙ্গলবার, ০২ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৯০৮ বার পঠিত

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ১১ এপ্রিল

বীমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, আগামী ১১ এপ্রিল বেলা ৩টায় পরিচালনা পর্ষদ সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিকে ডিএসইতে কোম্পানিটির ৪২ হাজার ২৭৫টি শেয়ার মোট ৯২ বার হাতবদল হয়, যার বাজারদর ১৪ লাখ ৩২ হাজার টাকা। ওইদিন শেয়ারদর শূন্য দশমিক ৩০ শতাংশ বা ১০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৩৩ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৩৩ টাকা ৭০ পয়সা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ৩২ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৪ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর ২০ টাকা ৭০ পয়সা থেকে ৪০ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।

এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য পাঁচ শতাংশ নগদ ও ছয় শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে, যা ২০১৬ সালে ছিল পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৯০ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৯ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করে সাত কোটি ২১ লাখ ১০ হাজার টাকা। আগের বছর একই সময়ে ইপিএস এক টাকা ৩৬ পয়সা আর এনএভি হয়েছিল ১৬ টাকা ৭৯ পয়সা এবং কর-পরবর্তী মুনাফা হয়েছিল চার কোটি ৯২ লাখ ২০ হাজার টাকা। বিমা খাতের এ কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪০ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২৬ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির চার কোটি এক লাখ ৭৬ হাজার ৩৯৪টি শেয়ার রয়েছে।

তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৪৬ দশমিক তিন শতাংশ, প্রাতিষ্ঠানিক ২২ দশমিক ৬৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী দুই দশমিক ৪৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৮ দশমিক ৮৬ শতাংশ শেয়ার। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১৭ দশমিক ৭৪ এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ২৪ দশমিক ৭৮।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com