Ad
x

তিন কোম্পানির বোনাস শেয়ার জমা

সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৫৭ বার পঠিত

তিন কোম্পানির বোনাস শেয়ার জমা

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে জমা হয়েছে । কোম্পানিগুলো হলো- বিডিকম অনলাইন, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং এবং মেঘনা সিমেন্ট। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এসব কোম্পানির বোনাস শেয়ার আজ (২৮) ডিসেম্বর) শেয়ারহোল্ডারদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিডিকম অনলাইন ৫ শতাংশ, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ২ শতাংশ এবং মেঘনা সিমেন্টের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানি তিনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com