|

Advertisement
×

তিন কোম্পানির বোর্ড সভা আজ

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ৪৯৭ বার পঠিত

তিন কোম্পানির বোর্ড সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বোর্ড সভা আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- এসএস স্টিল লিমিটেড, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড ও ইনটেক লিমিটেড। কোম্পানিগুলোর মাঝে এসএস স্টিলের বোর্ড সভা আজ সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ১ টাকা ৮৭ পয়সা।

৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। আলোচ্য অর্থবছরে কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে।

এছাড়াও ওয়াইমেক্স ইলেকট্রোডের বোর্ড সভা আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত ২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮২ পয়সা। অর্থবছরে যা ছিল ১ টাকা ৬৫ পয়সা।

৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৯২ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

এবং ইনটেক লিমিটেডের বোর্ড সভা আজ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত ২০২৩ অর্থবছরে তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইনটেকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা একই ছিল।

৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com