|

Advertisement
×

তুরস্কের সাথে বার্ষিক দুই বিলিয়ন ডলার বাণিজ্যের সিদ্ধান্ত

বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪২৭ বার পঠিত

তুরস্কের সাথে বার্ষিক দুই বিলিয়ন ডলার বাণিজ্যের সিদ্ধান্ত

বাংলাদেশ-তুরস্কের বর্তমান বাণিজ্যকে বাড়িয়ে বার্ষিক দুই বিলিয়ন ডলারে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের একাধিক খাতে বিনিয়োগ করতে চায় তুরস্ক। দেশটি সামরিক সরঞ্জাম খাতেও বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে।

আজ বুধবার ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুসলো সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসব তথ্য জানান। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুসলো।

এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুসলো বলেন, অতি স্বল্প সময়ে অর্থনৈতিক খাতে বাংলাদেশ যে উন্নয়ন করেছে তা সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার উদীয়মান তারা (রাইজিং স্টার)। দেশটিতে প্রচুর সম্ভাবনাময় খাত রয়েছে, যেখানে বিনিয়োগ করা যায়। তুরস্কের বড় বড় ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।

মেভলুট ক্যাভুসলো বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে আমি আজ সকালে বৈঠক করেছি। আমাদের এখনকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ মুদ্রা। আমরা সিদ্ধান্তি নিয়েছি, এই পরিমাণকে দুই বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করব।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:১৩ অপরাহ্ণ | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com