|

Advertisement
×

তৃতীয় প্রান্তিকে আয় কমেছে কোহিনূর কেমিক্যালের

বুধবার, ২০ মে ২০২০   প্রিন্ট   ৬৮৮ বার পঠিত

তৃতীয় প্রান্তিকে আয় কমেছে কোহিনূর কেমিক্যালের

তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বিডি:) লিমিটেডের। আজ বুধবার (২০ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালন পর্ষদের সভায় কোম্পানিটির ২০১৯-২০ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোহিনূর কেমিক্যালের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৭৭ টাকা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬.০৩ টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ০.২৬ টাকা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা নয় মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোহিনূর কেমিক্যালের শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৫৯ টাকা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১.৯৯ টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ১.৪০ টাকা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১২ টাকা ২১ পয়সা, যা গত বছরের একই সময়ে ১২ টাকা ৮ পয়সা ছিল।

গত ৩১, মার্চ ২০২০ তারিখে কোহিনূর কেমিক্যালের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৬ টাকা ৮৫ পয়সা।

Facebook Comments Box

Posted ০৬:৩১ অপরাহ্ণ | বুধবার, ২০ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com