বুধবার ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

তৃতীয় প্রান্তিকে দেশবন্ধু পলিমারের লোকসান

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১৫ জুন ২০২০   প্রিন্ট   ৮৫৯ বার পঠিত

তৃতীয় প্রান্তিকে দেশবন্ধু পলিমারের লোকসান

তৃতীয় প্রান্তিকে লোকসানে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড। চলতি হিসাববছরের প্রকাশিত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ৩২ পয়সা।
এদিকে কোম্পানিটি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারি,২০-মার্চ,২০) লোকসান করেছে ১১ পয়সা। আগের বছর একই সময় আয় করেছিল ১৬ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩ টাকা ৪২ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ০১ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৬৬ পয়সা।

Facebook Comments Box
×

Posted ০১:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com