|

Advertisement
×

তৃতীয় প্রান্তিকে লোকসান কাটিয়ে আয় করেছে রেনউইক যজ্ঞেশ্বর

মঙ্গলবার, ১৬ জুন ২০২০   প্রিন্ট   ৭০২ বার পঠিত

তৃতীয় প্রান্তিকে লোকসান কাটিয়ে আয় করেছে রেনউইক যজ্ঞেশ্বর

তৃতীয় প্রান্তিকে লোকসান কাটিয়ে আয় করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি গত বছরের লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২০-মার্চ’২০) ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ৪৯ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৫২ পয়সা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ১ টাকা ৬৭ পয়সা। বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ২৬ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ২৫ পয়সা

Facebook Comments Box

Posted ০৬:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com