|

Advertisement
×

তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনে চুক্তির খসড়া অনুমোদন

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৩৯৩ বার পঠিত

তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনে চুক্তির খসড়া অনুমোদন

বিশ্বের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন করছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। এই প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ SMW-৬ কনসোর্টিয়ামের ১১& ASC কর্তৃক চূড়ান্ত নির্মাণ ও রক্ষণাবেক্ষণ চুক্তি (C&MA) এর খসড়া অনুমোন করেছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে কনসোর্টিয়ামের নির্বাচিত ঠিকাদারের সাথে সরবরাহ চুক্তি (Supply Contract) স্বাক্ষরের জন্য অনুমোদন দেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্পে ৬৯৩ কোটি ১৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে নিজস্ব তহবিল থেকে ৩শ কোটি ৮৩ লাখ টাকার যোগান দেবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। বাকী ৩৯২ ওটি ৩৩ লাখ টাকার যোগান দেবে সরকার।

 

Facebook Comments Box

Posted ১১:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com