|

Advertisement
×

দর বৃদ্ধির শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স

শুক্রবার, ০২ জুন ২০২৩   প্রিন্ট   ২০৬ বার পঠিত

দর বৃদ্ধির শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স

বিদায়ী সপ্তাহে (২৮ মে- ০১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের। সপ্তাহের শুরুতে ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্সের উদ্বোধনী দর ছিল ২৮ টাকা ১০ পয়সা।

আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৪ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১৪ টাকা বা ৫৯.৬৬ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির নেতৃত্বে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩৬.১৪ শতাংশ, নর্দার্ন জুটের ৩০.৭০ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ২৮.১৭ শতাংশ, রূপারী লাইফ ইন্সুরেন্সের ২৬.১৯ শতাংশ, মার্কেন্টাইল ইন্সুরেন্সের ২৪.৩৩ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ২১.৭১ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ১৮.৭৪ শতাংশ, দেশ বন্ধু পলিমারের ১৮.২৮ শতাংশ এবং ইন্ট্রাকো সিএনজির ১৬.৯২ শতাংশ।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:০০ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুন ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com