Ad
x

দুই কোম্পানির আইপিও বাতিল

বুধবার, ২৯ জুলাই ২০২০   প্রিন্ট   ৫৮৬ বার পঠিত

দুই কোম্পানির আইপিও বাতিল

দুই কোম্পানির আইপিও বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হলো:- বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল এবং এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের। কোম্পানিগুলো প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন বাতিল করেছে বিএসইসি। বেকা গার্মেন্টেস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড পুঁজিবাজার থেকে ৩৫ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিলো। এর মাধ্যমে তারা কোম্পানির ব্যবসা আরও সম্প্রসারণ করার কথা ছিলো।সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, বিএসইসি বাতিল সংক্রান্ত এই চিঠি কোম্পানি ও ইস্যু ম্যানেজারকে পাঠিয়েছে। কোম্পানিগুলো বাজারে আসতে চাইলে আর্থিক প্রতিবেদন সংশোধন করে জমা দিতে হবে।
কোম্পানি দুটি আর্থিক প্রতিবেদনে অসংগতি পেয়েছে কমিশন। কমিশন আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখে তারা কোম্পানির সম্পদ এবং আয় অতিরিক্ত দেখিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, দুটি কোম্পানির আর্থিক প্রতিবেদন অসংগতি পাওয়া গেছে। ফলে কমিশন আইপিও বাতিল করেছে। তবে কোম্পানিগুলো বাজারে আসতে চাইলে আর্থিক প্রতিবেদন সংশোধন করে আবারও জমা দিতে পারবে।

কোম্পারিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানজেমেন্ট এবং বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেড।

অন্যদিকে এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানজেমেন্ট এবং সন্ধানী লাইফ ফিন্যান্স লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৪:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com