নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৭ অক্টোবর ২০২১ প্রিন্ট ৫৮৫ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ২৮ অক্টোবর স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমারের শেয়ার লেনদেন। এর আগে ২৬ ও ২৭ অক্টোবর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২০ টাকা। আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.০৭ টাকায়।
Posted ১১:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com