বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৯৪০ বার পঠিত
বেসরকারি জীবন বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থেকে ১২ বছর মেয়াদি বীমা পলিসি কিনেছিলেন নাজমা বেগম। বীমা পলিসিটির বিপরীতে চার বছরে ১ লাখ ৬০ হাজার টাকা প্রিমিয়াম জমা দেয়ার পর এই গ্রাহক মারা যান। গ্রাহকের মৃত্যুর কারণে বীমা পলিসির শর্তানুযায়ী নাজমা বেগমের ছেলে এবং পলিসির নমিনি আমিনুল ইসলাম নাহিদের হাতে মৃত্যুদাবির ৪ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়েছে।
বুধবার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বাড্ডা মডেল সার্ভিস সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক তুলে দেয়া হয়। একই সঙ্গে ২০২১ সালের পরিকল্পনা সভা এবং ২০২০ সালের ব্যবসা সফল কর্মীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। জেনিথ লাইফ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানিটির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মো. আব্দুল জলীল। আর প্রধান বক্তা ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ডিজিএম ও উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ মো. নিজাম উদ্দীন, এসইভিপি (উন্নয়ন প্রশাসন) মো. আবু জাফর এবং এসইভিপি (উন্নয়ন প্রশাসন) মো. বনি আমিন।
জেনিথ ইসলামী লাইফের বাড্ডা মডেল সার্ভিস সেন্টার ইনচার্জ ও ডিএমডি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানিটির স্থানীয় দেড় শতাধিক বীমা কর্মী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২১ সালের পরিকল্পনা সভা এবং ২০২০ সালের ব্যবসা সফল কর্মীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।
Posted ০১:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com