Ad
x

নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী!

শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯   প্রিন্ট   ১৩৪২ বার পঠিত

নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী!

দ্বিতীয় স্বামী কৃষেণ ব্রজের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর নয়াপ্রেমে মজেছেন অভিনেত্রী শ্রাবন্তী। এবার যার সঙ্গে তার সম্পর্কের কথা শোনা যাচ্ছে, তিনি হলেন এক এয়ারলাইন কোম্পানিতে কেবিন ক্রু সুপারভাইজ়ার।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাঞ্জাবি পরিবারের ছেলে রোশন সিংহ ঘনিষ্ঠ মহলে মন্টি নামেই পরিচিত।

শ্রাবন্তীর ভগ্নিপতির পরিচিত রোশন। তার মাধ্যমেই চার মাস আগে পরিচয়। প্রথম দিকে শুধুই বন্ধুত্ব ছিল, সম্প্রতি তা বিয়ের দিকে মোড় নিয়েছে বলে জানা গেছে।

শোনা যাচ্ছে, শ্রাবন্তী নাকি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন, রোশন মানুষ হিসেবে অত্যন্ত ভাল। তবে এ ধরনের কথা তার দ্বিতীয় স্বামীর বেলাতেও বলেছিলেন নায়িকা।

যদিও নতুন এ সম্পর্কের কথা গোপন রেখেছেন শ্রাবন্তী। তবে বেশ কয়েক বার তাদের ডিনারে ও পার্টিতে দেখা গেছে। রোশনের বাড়িতেও যাতায়াত আছে শ্রাবন্তীর।

প্রসঙ্গত, এক বছরেরও বেশি সময় আলাদা থাকার পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় স্বামী কৃষেণ ব্রজের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয় শ্রাবন্তীর।

এর আগে এ নায়িকা প্রথম ঘর বেঁধেছিলেন পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে। ২০০৩ সালে বিয়ে হয়েছিল তাদের।

শ্রাবন্তী-রাজের সংসারে জন্ম হয়েছিল একমাত্র ছেলে ঝিনুকের। কিন্তু সুখের সে সংসারে দমকা হাওয়া আসে ২০১১ সালে।

Facebook Comments Box

Posted ০১:২২ অপরাহ্ণ | শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com