নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ প্রিন্ট ২০৫ বার পঠিত
২০২৫ সালে ৫০৬ কোটি ৬৩ লাখ টাকা বেড়ে দেশের নন-লাইফ বীমা বীমা খাতের ৪৬ কোম্পানির মধ্যে ৪৫ কোম্পানির সম্পদের পরিমাণ ১৯ হাজার ৯৯০ কোটি ৩৬ লাখ টাকায় দাঁড়িয়েছে।
২০২৪ সালে ৪৬ কোম্পানির এই সম্পদের পরিমাণ ছিল ১৯ হাজার ৫৮৮ কোটি ১০ লাখ টাকা। আর ৪৫ কোম্পানির ছিল ১৯ হাজার ৪৮৩ কোটি ৭৩ লাখ টাকা। সে হিসেবে সম্পদের পরিমাণ এক বছরে ২.৬০ শতাংশ বেড়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে কোম্পানিগুলোর পাঠানো অনিরীক্ষিত প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
আইডিআরএ’র তথ্যানুযায়ী অনুযায়ী, ২০২৪ সালের চেয়ে ২০২৫ সালে নন লাইফ বীমা খাতের অন্তত ১০ টি কোম্পানির মোট সম্পদের পরিমাণ কমেছে। বাকীগুলো বেড়েছে।
তবে আইডিআরএ সরবরাহকৃত কয়েকটি কোম্পানির এ সংক্রান্ত তথ্য বিশ্লেষণে অসঙ্গতি পেয়েছে ব্যাংক বীমা অর্থনীতি।
রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কর্পোরেশনের মোট সম্পদ ৪ কোটি টাকা বেড়ে ৭ হাজার ৬৫৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। বেসরকারি খাতের মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্সের সম্পদ ৭৯ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৪৭২ কোটি টাকায় উন্নীত হয়েছে। একইভাবে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ১ হাজার ৫৪৬ কোটি টাকার সম্পদ নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে।
এছাড়া পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্সসহ বেশ কয়েকটি কোম্পানির সম্পদও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, কিছু প্রতিষ্ঠানের সম্পদ কমেছে। এর মধ্যে দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সিকদার ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স উল্লেখযোগ্য।
খাত সংশ্লিষ্টরা বলছেন, সামগ্রিকভাবে নন-লাইফ বীমা খাতে সম্পদের প্রবৃদ্ধি ইতিবাচক হলেও কিছু প্রতিষ্ঠানের দুর্বল পারফরম্যান্স উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আইডিআরএ’তে পাঠানো দেশের ৪৬টি নন-লাইফ বীমা কোম্পানির অনিরীক্ষিত তথ্যানুযায়ী, ২০২৫ সালে রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কর্পোরেশনের মোট সম্পদের পরিমাণ ৪ কোটি টাকা বেড়ে ৭ হাজার ৬৫৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। রিলায়েন্স ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ ৭৯ কোটি টাকা বেড়ে ১হাজার ৪৭২ কোটি টাকায় দাঁড়িয়েছে। এশিয়া ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৪২ কোটি, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৫ কোটি, বাংলাদেশ কো-অপারেটিভস ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩ কোটি,বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৯২ কোটি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৮৫ কোটি, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮১ কোটি, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৫ কোটি,কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬২ কোটি,ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২২৩ কোটি, ২ কোটি ৬৭ লাখ টাকা কমে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯১ কোটি ৮৫ লাখ টাকায়। ঢাকা ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৭০ কোটি, ইস্টার্ন ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৯১ কোটি, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৪কোটি, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৪০. কোটি, ৩ কোটি ১২ লাখ টাকা কমে ফেডারেল ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ কোটি, গ্লোবাল ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৪কোটি, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫৪৬ কোটি, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫৪ কোটি, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৯.০৪ কোটি, জনতা ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫৩.০০ কোটি, কর্ণফুলী ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২০১ কোটি, ২০২৪ সালের চেয়ে ১ কোটি ২৫ লাখ টাকা কমে মেঘনা ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭১ কোটি ৪৬ লাখ টাকা। মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৩৮ কোটি, কমেছে ১১ কোটি ১৩ লাখ টাকা। নিটল ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২১০ কোটি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২২৫ কোটি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ কমেছে ৩ কোটি ৭৯ লাখ টাকা, দাঁড়িয়েছে ১৭৮ কোটি ১৫ লাখ টাকায়, পিপলস ইইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩১৯ কোটি, ফিনিক্স ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২১৩কোটি, কমেছে ৩ কোটি ১৭ লাখ টাকা।
পাইওনিয়ার ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬১ কোটি, প্রগতি ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩৪কোটি, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২০৭ কোটি, প্রভাতী ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৫ কোটি, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৪ কোটি, রিপাবলিক ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৯৬ কোটি, রূপালী ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৭কোটি, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২০৩ কোটি, ৪৩ কোটি ৪২ লাখ টাকা কমে সিকদার ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১১০ কোটি১৭ লাখ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ কমেছে ৪ কোটি ৫১ লাখ টাকা, দাঁড়িয়েছে ১২৬ কোটি ৫১ লাখ টাকায়। ৪৯ লাখ টাকা কমে সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০৬ কোটি ২৪ লাখ টাকা। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ ১৬২ কোটি, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৪ কোটি ৪৩ লাখ টাকায়, ইউনিয়ন ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬৬ কোটি ৩৪ লাখ টাকায়, ইউনাইটেড ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ ১৩ কোটি ৩৮ লাখ টাকা কমে ২১৮ কোটি ৬৫ লাখ টাকায় দাঁড়িয়েছে।
Posted ১২:৫৫ অপরাহ্ণ | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com