বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

নন লাইফ বীমা খাতে দাবির পাহাড় : ৩ মাসে পরিশোধ মাত্র ১১ শতাংশ

বুধবার, ১৭ জুন ২০২৬   প্রিন্ট   ১৫ বার পঠিত

নন লাইফ বীমা খাতে দাবির পাহাড় : ৩ মাসে পরিশোধ মাত্র ১১ শতাংশ

চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) দেশের নন লাইফ বীমা কোম্পানিগুলো ৪২৯ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে বলে জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। যা উত্থাপিত মোট বীমা দাবির ১১.৩০ শতাংশ। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দাবি নিষ্পত্তির হার ছিল ২৫ শতাংশ।

দেশের ৪৬টি নন-লাইফ বীমা কোম্পানির মধ্যে ৪৫ টি কোম্পানির পাঠানো অনিরীক্ষিত তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে মোট বীমা দাবির পরিমাণ ছিল ৩ হাজার ৭৯৭ কোটি ৯১ লাখ টাকা। এর বিপরীতে নিষ্পত্তি হয়েছে মাত্র ৪২৯ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি। যা মোট দাবির ১১.৩০ শতাংশ। ফলে এখনো৩ হাজার ৩৬৮ কোটি ৭০ লাখ টাকা বা ৮৮.৭০ শতাংশ বীমা দাবি অপরিশোধিত রয়ে গেছে। আইডিআরএ বলছে, ২০২৫ সালের বকেয়া ৩ হাজার ৫২২ কোটি ৬৬ লাখ টাকার দাবির সঙ্গে এই তিন মাসে নতুন করে যুক্ত হয়েছে ২৭৪ কোটি ৯২ লাখ টাকার বীমা দাবি।

প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, কোম্পানিগুলোর দাবি নিষ্পত্তির হার একেকটি একেক রকম। যেখানে অনেক কোম্পানি খুব সামান্য পরিমাণ দাবি নিষ্পত্তি করতে পেরেছে, সেখানে কিছু কোম্পানি তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। বিশেষ করে, বড় আকারের দাবি বা অনিষ্পন্ন দাবির ক্ষেত্রে বাংলাদেশ সাধারণ বীমা কর্পোরেশনের মতো প্রতিষ্ঠানের ওপর চাপের চিত্র স্পষ্ট।
বীমা বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের মতে, দাবির এই উচ্চ হারের অপরিশোধিত থাকা বীমা খাতের প্রতি গ্রাহকদের আস্থার সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। দ্রুত এবং স্বচ্ছতার সাথে দাবি নিষ্পত্তির ওপর জোর দিচ্ছেন তারা।

আইডিআরএ’র তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে অগ্রণী ইন্স্যুরেন্স পিএলসি: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৫৭ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৬ কোটি ৯৫ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৭.৫৯ শতাংশ। এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ১ কোটি ৬২ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ১৯ কোটি ৩ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৭.৮৭ শতাংশ। এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোং লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ১২ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৬ কোটি ৯৭ লাখ টাকা। দাবি পরিশোধের হার ১.৭১ শতাংশ। বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ২ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৭ কোটি ১১ লাখ টাকা। দাবি পরিশোধের হার ০.২১ শতাংশ। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোং লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৭ কোটি ৬ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৯ কোটি ৯০ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৪১.৬১ শতাংশ। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোং: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৭ কোটি ৩১ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৪০ কোটি ৭৩ লাখ টাকা। দাবি পরিশোধের হার ১৫.২১ শতাংশ। বাংলাদেশ সাধারণ বীমা কর্পোরেশন: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ২২৯ কোটি ৮৫ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ১ হাজার ৯৯৭ কোটি ১০ লাখ টাকা। দাবি পরিশোধের হার ১০.৩২ শতাংশ। সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ১ কোটি ৯ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৯ কোটি ৯ লাখ টাকা। দাবি পরিশোধের হার ১০.৭৩ শতাংশ। সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ২ কোটি ৭৯ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৫ কোটি ১৬ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৩৫.০৬ শতাংশ। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ১ কোটি ৫ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৬ কোটি ৯০ লাখ টাকা। দাবি পরিশোধের হার ১৩.১৭ শতাংশ। ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৩ কোটি ৫০ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ২০ কোটি ৬৫ লাখ টাকা। দাবি পরিশোধের হার ১৪.৪৯ শতাংশ। দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৬০ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ১১ কোটি ২২ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৫.০৫ শতাংশ। ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ১ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা। দাবি পরিশোধের হার ০.১৫ শতাংশ। ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৩ কোটি ৬৯ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৪৭ কোটি ৩৬ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৭.২৩ শতাংশ। ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ২ কোটি ৭৪ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ২ কোটি ৪৫ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৫২.৭৭ শতাংশ। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৫ কোটি ২৩ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৯ কোটি ৫০ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৩৫.৪৯ শতাংশ। ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৪ কোটি ৩৪ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৫ কোটি ২৯ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৪৫.০৬ শতাংশ। গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির কোনো তথ্য নেই গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোং লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ২৪ কোটি ২ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৩১৪ কোটি ৮০ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৭.০৯ শতাংশ। ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোং লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৩ কোটি ১০ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ২ কোটি ৩৬ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৫৬.৮৪ শতাংশ। ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৭৫ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ২৫ কোটি ৩১ লাখ টাকা। দাবি পরিশোধের হার ২.৮৯ শতাংশ। জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৭ কোটি ৫ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ১ কোটি ৫ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৮৭.০২ শতাংশ। কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৪ কোটি ৩২ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ১২ কোটি ৫৭ লাখ টাকা। দাবি পরিশোধের হার ২৫.৫৭ শতাংশ। মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৬৫ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ২৫ কোটি ৫৪ লাখ টাকা। দাবি পরিশোধের হার ২.৪৮ শতাংশ। মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৪ কোটি ৭৮ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ২৭ কোটি ৮৭ লাখ টাকা। দাবি পরিশোধের হার ১৪.৬৪ শতাংশ। নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৪ কোটি ২ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ১ কোটি ৭৩ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৬৯.৯৩ শতাংশ। নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৮০ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৬৯ কোটি ৭৩ লাখ টাকা। দাবি পরিশোধের হার ১.১৪ শতাংশ। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৩ কোটি ১২ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ১৬ কোটি ১৮ লাখ টাকা। দাবি পরিশোধের হার ১৬.১৭ শতাংশ। পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ১ কোটি ৫৫ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৮৮ কোটি ৪৭ লাখ টাকা। দাবি পরিশোধের হার ১.৭৩ শতাংশ। ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ১১ কোটি ৪৭ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ১৯ কোটি ৫ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৩৭.৫৯ শতাংশ। পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ১৮ কোটি ৩৫ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৪৫ কোটি ৫ লাখ টাকা। দাবি পরিশোধের হার ২৮.৯৪ শতাংশ। প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ১২ কোটি ৩৮ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ১৭৪ কোটি ৭৬ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৬.৬২ শতাংশ। প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৩ কোটি ২৩ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৩ কোটি ৩৫ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৪৯.০৯ শতাংশ। প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৭ কোটি ৮০ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৪৪ কোটি ৫০ লাখ টাকা। দাবি পরিশোধের হার ১৪.৯২ শতাংশ। পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ২ কোটি ৬ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ২৪ কোটি ৯৩ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৭.৬২ শতাংশ। রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ১৫ কোটি ৮৩ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ১৪৫ কোটি ৮২ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৯.৭৯ শতাংশ। রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৭৮ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ১৭ কোটি ৩৮ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৪.২৯ শতাংশ। রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৭ কোটি ৮৯ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৫ কোটি ৯৯ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৫৬.৮৬ শতাংশ। সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ১১ কোটি ৩৭ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৪৩ কোটি ৬ লাখ টাকা। দাবি পরিশোধের হার ২০.৮৯ শতাংশ। সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৭৭ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ১ কোটি ৬৮ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৩১.৪৮ শতাংশ। সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৮৫ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৪ কোটি ৪১ লাখ টাকা। দাবি পরিশোধের হার ১৬.১২ শতাংশ। সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ২ কোটি ২ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ১৫ কোটি ৯৩ লাখ টাকা। দাবি পরিশোধের হার ১১.২৬ শতাংশ। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৪৫ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ১৯ কোটি ৮৫ লাখ টাকা। দাবি পরিশোধের হার ২.২২ শতাংশ। তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৬২ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ২ কোটি ১৯ লাখ টাকা। দাবি পরিশোধের হার ২২.২১ শতাংশ। ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৪ কোটি ৩ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৩ কোটি ২২ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৫৫.৬০ শতাংশ। ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: বীমা দাবি বাবদ পরিশোধ করেছে ৩ কোটি ৫৬ লাখ টাকা, অপরিশোধিত রয়েছে ৩৩ লাখ টাকা। দাবি পরিশোধের হার ৯১.৫২ শতাংশ।

Facebook Comments Box

Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com