|

Advertisement
×

নাভানা ফার্মা বন্ড ছাড়ার সিদ্ধান্ত

সোমবার, ১২ জুন ২০২৩   প্রিন্ট   ২৫৭ বার পঠিত

নাভানা ফার্মা বন্ড ছাড়ার সিদ্ধান্ত

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধের জন্য রূপান্তরযোগ্য ১৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।

রোববার (১১ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৫তম বৈঠকে বন্ড ইস্যু করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির বন্ডের মেয়াদ হবে ৫ বছর। এটি হবে আংশিক রূপান্তরোযগ্য। অর্থাৎ এই বন্ডের অংশবিশেষ শেয়ারে রূপান্তর করা যাবে। একইসঙ্গে মেয়াদ শেষে বন্ডটি সম্পূর্ণ অবসায়ন হবে।

বন্ডটি হবে কুপনযুক্ত। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। আর প্রতি ৬ মাস পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ প্রদান করা হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে তারও আগে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণ করবে।

বন্ড ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডারদের মতামত নিতে আগামী ৩১ জুলাই বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে ঘোষিত ইজিএম অনুষ্ঠিত হবে। এই ইজিএমে যোগদানের যোগ্যতা নির্ধারণে আগামী ৫ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৫৫ অপরাহ্ণ | সোমবার, ১২ জুন ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com