|

Advertisement
×

নারীদের জন্য ‘পদ্মাবতী’ চালু করল পদ্মা ব্যাংক

সোমবার, ০৮ মার্চ ২০২১   প্রিন্ট   ৭৯৫ বার পঠিত

নারীদের জন্য ‘পদ্মাবতী’ চালু করল পদ্মা ব্যাংক

নারী দিবসকে সামনে রেখে যেকোনো বুথ থেকে বিনা খরচে টাকা উত্তোলনের সুবিধাসহ পদ্মা ব্যাংক নারীদের জন্য বিশেষায়িত ডিপোজিট প্রোডাক্ট ‘পদ্মাবতী’ চালু করেছে। প্রতিদিন মুনাফা দেয়ার বিশেষ সুবিধাসহ নতুন এ প্রোডাক্টে নারী গ্রাহকরা সহজেই সব ধরনের আর্থিক সুবিধা পাবেন। দেশজুড়ে পদ্মা ব্যাংকের ৫৮টি শাখার মাধ্যমে এ সেবা দেয়া হবে।

গতকাল ৭ মার্চ রাজধানীর একটি হোটেলে নারীদের বিশেষায়িত ডিপোজিট প্রোডাক্ট ‘পদ্মাবতীর’ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. এহসান খসরু, বিজনেস হেড জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এম আহসান উল্লাহ খান, এসইভিপি ল’ অ্যান্ড রিকভারি ফিরোজ আলম, রিটেল ব্যাংকিং অ্যান্ড এসএমই বিজনেস হেড খন্দকার জীবানুর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনিন আহমেদ, ইউএন উইমেনের জেন্ডার স্পেশালিস্ট নিলুফার আহমেদ করিম, নর্থসাউর্থ ইউনিভার্সিটির প্রফেসর সানজিদা আক্তার, সূর্যমুখী সংস্থার আশালতা বৈদ্য ও পদ্মা ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।

নারী উদ্যোক্তা, বেতনভুক্ত নারী, গৃহবধূ, পেশাজীবী ও শিক্ষার্থী সবধরনের নারীরা পদ্মাবতীর আওতায় নানা ধরনের সেবা গ্রহণ করতে পারবেন। পদ্মাবতীর গ্রাহকরা ফ্রি জীবনবীমা, ডেবিট কার্ড ও চেক বই সুবিধা পাবেন। এছাড়াও সহজ শর্তে ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন, পাবেন ডিপিএসএর বিপরীতে লোন সুবিধা।

আরও থাকছে লকার সুবিধায় ৫০ শতাংশ ও স্টুডেন্ট ফাইলে বিশেষ ছাড়। আর প্রতিদিনের মুনাফা প্রতিদিনই বুঝে পাবেন নারীরা, প্রথমবারের মতো এমন সুবিধা দিচ্ছে পদ্মা ব্যাংক।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:০৫ অপরাহ্ণ | সোমবার, ০৮ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com