Ad
x

নিটল ইন্স্যুরেন্সের এজিএম তারিখ পরিবর্তন

শনিবার, ৩০ মার্চ ২০১৯   প্রিন্ট   ৮৭৬ বার পঠিত

নিটল ইন্স্যুরেন্সের এজিএম তারিখ পরিবর্তন

পুঁজিবাজার তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমেটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ মে পুনঃনির্ধারণ হয়েছে। সম্প্রতি কোম্পানি সচিব মো: সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানির পরিচালকদের ১৪৫তম পর্ষদ সভায় আগামী ৩১ মার্চের পরিবর্তে ৫ মে এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল ১১টায় রাজধানীর গুলশানস্থ স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সভাটি অনুষ্ঠিত হবে। ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে নিটল ইন্স্যুরেন্স। এক বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯৬ পয়সা।

২০০৫ সালে শেয়ারবাজারে আসা নিটল ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৪০ কোটি ২০ লাখ ৭৭ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ারের ৪৬ দশমিক ২৯ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১০ দশমিক ২০ এবং বাকি ৪৩ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

Facebook Comments Box

Posted ০৫:০১ অপরাহ্ণ | শনিবার, ৩০ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com