|

Advertisement
×

নিম্নমানের স্যানিটাইজার তৈরি ও মজুতের দায়ে এসিআইকে জরিমানা

সোমবার, ১২ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৫৬০ বার পঠিত

নিম্নমানের স্যানিটাইজার তৈরি ও মজুতের দায়ে এসিআইকে জরিমানা

স্যাভলনের নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও মজুতের দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেডকে ১ কোটি টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এক সপ্তাহের মধ্যে কোম্পানিটিকে দ্বিতীয়বারের মতো জরিমানার করা হয়েছে। আজ রোববার (১১ অক্টোবর) রাতে প্রতিষ্ঠানটির মিরপুরের ডিপোতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
এর আগে গত ৫ অক্টোবর মেয়াদোত্তীর্ণ চা বাজারজাত করায় এসিআইয়ের সহযোগী প্রতিষ্ঠান টেটলী এসিআই লিমিটেডকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতেই এই জরিমানা হয়েছিল।
আজকেও র‌্যাবের অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
অভিযান শেষে সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন, অভিযানে স্যাভলন ইন্সট্যান্ট হ্যান্ড স্যানিটাইজারের ২৫ মিলিগ্রামের টিউবের ৩টি ব্যাচের পণ্যে মিথানল পাওয়া যায়। নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার বাজারজাত ও মজুতের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানিটির তৈরি এসব হ্যান্ড স্যানিটাইজার পরীক্ষা-নিরীক্ষার করে দেখা হবে।
স্যাভলনের এই পণ্যটি তৈরি হয়েছে গাজীপুরের কোনাবাড়িতে এসিআইয়ের নিজস্ব কারখানায়।
উল্লেখ, নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ থেকে বাঁচতে বিভিন্ন সুরক্ষা সামগ্রীর পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
জানা গেছে, মিথানলে তৈরি স্যানিটাইজারে ভাইরাস মরে ঠিকই, তবে এর ব্যবহারে ত্বকের ক্ষতি হয়। বাড়তি মুনাফার আশায় এসিআই জেনেশুনে ক্ষতিকর মিথানলে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছিল বলে মনে করছে ভ্রাম্যমাণ আদালত।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:১৬ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com