|

Advertisement
×

ন্যাশনাল টিউবসের শেয়ার লেনদেন শুরু

বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৩১৫ বার পঠিত

ন্যাশনাল টিউবসের শেয়ার লেনদেন শুরু

আগামী ১২ ডিসেম্বর ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতে কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেডের শেয়ার লেনদেন। রেকর্ড ডেটের কারণে আজ স্থগিত এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ৭ ও ৮ ডিসেম্বর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানি ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের বছরও শেয়ার প্রতি আয় ছিল ৬ পয়সা।

৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫৩ টাকা ১২ পয়সা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com