|

Advertisement
×

ন্যাশনাল টিউবসের ৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সোমবার, ০৯ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৬৭৫ বার পঠিত

ন্যাশনাল টিউবসের ৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড।

রোববার (০৮ নভেম্বর) কোম্পানির ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের বছর লোকসান ছিল ১৪ পয়সা।

৩০ জুন ২০২০ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫৩ টাকা ৫০ পয়সা। আগের বছর এনএভিপিএস ছিল ১৫৯ টাকা ৩৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর।

Facebook Comments Box

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com