|

Advertisement
×

ন্যাশনাল পলিমারের রাইট শেয়ার অনুমোদন

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬৫৬ বার পঠিত

ন্যাশনাল পলিমারের রাইট শেয়ার অনুমোদন

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রাইট শেয়ার ইস্যু অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি)।
বিএসইসির ৭৫৩তম কমিশন সভায় অনুমোদন দেওয়া হয়।
কমিশনের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সভায় ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১০ টাকা মূল্যের ৩কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৮৩৫টি প্রতিটি সাধারণ শেয়ার ১৫ মূল্যে রাইট শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে ৫৪কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৫১০ টাকার মূলধন সংগ্রহের জন্য আবেদন করে। উক্ত আবেদনও অনুমোদন করেছে আজকের কমিশন সভায়।

ন্যাশনাল পলিমারের উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জমি ক্রয় ও উন্নয়ন, মূলধনী যন্ত্রপাতি আমদানি, কার্যকরি মূলধন সংগ্রহ ও ব্যাংক ঋণ পরিশোধের লক্ষ্যে রাইট শেয়ার ইস্যু করবে।

রাইটস শেয়ার ডকুমেন্ট অনুযায়ী, ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (পূণ:মূল্যায়নসহ) দাঁড়িয়েছে ৩৮.৯৮ টাকায়। ওই অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.২৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৬:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com