সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ন্যাশনাল লাইফের আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন

রবিবার, ১৫ অক্টোবর ২০২৩   প্রিন্ট   ৩৯৬ বার পঠিত

ন্যাশনাল লাইফের আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্পোরেট সুশাসনের জন্য ১০ম “আইসিএসবি কর্পোরেট গভর্নেন্স গোল্ড অ্যাওয়ার্ড ২০২২” পুরস্কার অর্জন করেছে।

শনিবার আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগ দেন।

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস ও আইসিএসবির কর্পোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান এম নুরুল আলম এফসিএস অ্যাওয়ার্ড তুলে দেন।

অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম, কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান, এইচআর প্রধান মো. এনামুল হকসহ ব্যাংক-বীমা ও বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

Posted ০৭:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com