বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পদত্যাগ করেছেন ফারইস্ট লাইফের স্বতন্ত্র পরিচালক মোজাম্মেল হক

সোমবার, ১৯ আগস্ট ২০২৪   প্রিন্ট   ২০৯ বার পঠিত

পদত্যাগ করেছেন ফারইস্ট লাইফের স্বতন্ত্র পরিচালক মোজাম্মেল হক

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক মোজাম্মেল হক পদত্যাগ করেছেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সোমবার (১৯ আগস্ট) কোম্পানির পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র দাখিল করেন। মোজাম্মেল হক ২০২১ সালের ১ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফের স্বতন্ত্র পরিচালক মনোনীত হন।

পদত্যাগপত্রে মোজাম্মেল হক উল্লেখ করেন, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক তাকে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। তবে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হওয়ায় গত ১ বছরেরও অধিক সময় তিনি কোন বোর্ড সভায় উপস্থিত হতে পারেননি এবং মৌখিকভাবে চেয়ারম্যান মহোদয়কে এ দায়িত্ব পালনে অপারগতার কথা ১ বছর আগেই তিনি জানিয়েছিলেন। এ পর্যায়ে তিনি লিখিতভাবে পদত্যাগপত্র দাখিল করছেন এবং তার অনুপস্থিতির দিন থেকে তা কার্যকর করার অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০২১ সালের ১ সেপ্টেম্বর বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদ অপসারণ করে নতুন ১০ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। বিনিয়োগকারী, পলিসিহোল্ডার এবং সামগ্রিক পুঁজিবাজারের সুরক্ষার জন্য সংস্থাটি এই সিদ্ধান্ত নেয়া হয়।

 

Facebook Comments Box

Posted ০৮:০৭ অপরাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com