শুক্রবার ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পপুলার লাইফের বীমাদাবির ৫ কোটি ৬৭ লাখ টাকা পরিশোধ

বিবিএনিউজ.নেট

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪০৮ বার পঠিত

পপুলার লাইফের বীমাদাবির ৫ কোটি ৬৭ লাখ টাকা পরিশোধ

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঢাকা মহানগর অঞ্চলের ১ হাজার ৪৪৩ জন গ্রাহকের বীমাদাবির মোট ৫ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ৬৩৫ টাকার চেক হস্তান্তর বুধবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মুহম্মদ হিরুজ্জামান এনডিসি, প্রধান বক্তা ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।

কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মো. শাহ আলম ও আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, অফিসার মো. আবু মাহমুদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট আবদুল আউয়াল হাওলাদার, সাবেক যুগ্ম সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট মো. আনিস উদ্দিন মিঞা, সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাসসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

Facebook Comments Box
×

Posted ০১:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com