Ad
x

পপুলার লাইফ ইন্সুরেন্সের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩   প্রিন্ট   ৩২৮ বার পঠিত

পপুলার লাইফ ইন্সুরেন্সের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) পপুলার লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে প্রতিষ্ঠানটির হলরুমে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। এ সময় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশিষ্ট শিল্পপতি হাসান আহমেদের দীর্ঘ জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

তার মধ্যে তেজগাঁও ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেড, পপুলার ফুড এন্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড, পপুলার জুট মিলস লিমিটেড ও কুমিল্লা ফুড এন্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

এছাড়া পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও পিপলস ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক ছিলেন হাসান আহমেদ। পপুলার ইকুইটিস লিমিটেড ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

পাশাপাশি তিনি পূবালী ব্যাংক, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও পিপলস ইকুইটিস লিমিটেড এর পরিচালক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

 

Facebook Comments Box

Posted ০৫:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com