|

Advertisement
×
লেনদেন দেড়শ থেকে দুই হাজার কোটি

পুঁজিবাজারের এই জোয়ার কতটা স্থায়ী

মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৪০ বার পঠিত

পুঁজিবাজারের এই জোয়ার কতটা স্থায়ী

প্রায় ছয় মাস পর লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়ালো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। গত সোমবার চলতি বছরের ও এ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১৯৩ কোটি টাকা। সেই হিসাবে ঘণ্টায় লেনদেন হয়েছে প্রায় ৪৮৭ কোটি টাকা। বিদায়ী বছরে এমন সময় এসেছিল, যখন দিনের লেনদেন নেমেছিল ১৫০ কোটি টাকার নিচে। এখন প্রশ্ন হচ্ছে লেনদেনের এই জোয়ার কতটা স্থায়ী হবে?

এর আগে সদ্য সমাপ্ত বছরের ২৮ জুন লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়ায়। ওইদিন পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ¬্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডের সব উদ্যোক্তা পরিচালকের শেয়ার কিনে নেয় ইউনিলিভার। আর ওই সংবাদে লেনদেন হয় ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ টাকার।

আলোচিত দিনে শুরুতে মিশ্র প্রবণতা থাকলেও লেনদেন শেষে সূচক বেড়েছে ডিএসইতে। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩ পয়েন্ট। আগের দিন সূচকটি বেড়েছিল ২১৬ পয়েন্ট, যা ছিল প্রায় এক বছরের মধ্যে সর্বোচ্চ উত্থান। মোট লেনদেন হয় ১ হাজার ৯২৫ কোটি ৭৭ লাখ টাকা। আজ কিছুটা পরের দিন কিছুটা সংশোধন হতে দেখা যায়। অর্থাৎ বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যায়। ডিএসইতে ওইদিন হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৪২টির, অপরিবর্তিত আছে ৬৩টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১০৭ পয়েন্ট। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত আছে ৪০টির দর।

পুঁজিবাজারে উত্থান পতনের বিষয়টি অনেক সময় ধারণার বাইরে থাকে। তবে এর একটি অর্থনৈতিক ব্যাখ্যা রয়েছে। কী কারণে পুঁজিবাজার প্রভাবিত হয়, সেটি সাদা চোখে দেখা না গেলেও সঠিক বিশ্লেষণে ধরা পড়ে। তবে দেশের পুঁজিবাজারে অতীতে এমন সব উত্থান-পতন দেখা গেছে যেগুলোর ব্যাখ্যা স্পষ্ট হয়নি। এ কারণেই বিনিয়োগকারীরাও অনেকটা সংশয়ে পড়ে যান। বর্তমান বাজারের লেনদেনের গতি খুবই ইতিবাচক। তবে এ গতি কতটা স্থায়ী হবে সেই প্রশ্ন থেকেই যায়।

Facebook Comments Box

Posted ১১:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com