Ad
x

পুঁজিবাজারে দুই ব্যাংকের বোর্ডসভা ১২ মার্চ

শনিবার, ০৯ মার্চ ২০১৯   প্রিন্ট   ৬৯৮ বার পঠিত

পুঁজিবাজারে দুই ব্যাংকের  বোর্ডসভা ১২ মার্চ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি ব্যাংকের বোর্ডসভা অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ, মঙ্গলবার। ব্যাংক খাতের প্রতিষ্ঠান দুটি হলো- ডাচ-বাংলা ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডাচ-বাংলা ব্যাংক: ডাচ-বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের সভা আগামী ১২ মার্চ, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
আগের বছর ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

আইসিবি ইসলামিক ব্যাংক: ব্যাংকিং খাতের আরেক প্রতিষ্ঠান আইসিবি ইসলামিক ব্যাংকের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের সভা আগামী ১২ মার্চ, দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
আগের বছর ব্যাংকটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

Facebook Comments Box

Posted ০৩:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০৯ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com