|

Advertisement
×

পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করতে চায় জেনিথ লাইফ

বুধবার, ১২ জুন ২০২৪   প্রিন্ট   ২৭৫ বার পঠিত

পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করতে চায় জেনিথ লাইফ

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করতে চায়। এ জন্য কোম্পানিটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে। কোম্পানি ও বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। এই টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ করবে।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০১৩ সালের জুলাই মাসে জীবন বীমা ব্যবসা করার অনুমোদন পেয়েছে। কোম্পানিটি বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছ থেকে অনুমোদন পেয়ে ২০১৩ সালের আগস্ট মাসেই ব্যবসায়িক কার্যক্রম শুরু করে ।

কোম্পানির প্রসপেক্টাস অনুসারে, জেনিথ ইসলামী লাইফ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৮.৩৪ কোটি টাকা নিট প্রিমিয়াম সংগ্রহ করেছে, ২০২২ সালে করেছিল ৩০.৩২ কোটি টাকা। ২০২৩ সালে কোম্পানিটির লাইফ ফান্ড ছিলো ১৭.৭৬ কোটি টাকা, যা এক বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ।

কোম্পানিটির বিনিয়োগ ক্রমান্বয়ে বেড়ে দাঁড়িয়েছে ৩২.৭৬ কোটি টাকা, যা এক বছর আগের তুলনায় ১৬ শতাংশ বেশি। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২২.৫০ কোটি টাকা।

Facebook Comments Box

Posted ০৮:৪৭ অপরাহ্ণ | বুধবার, ১২ জুন ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com