|

Advertisement
×

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২   প্রিন্ট   ৩৭৯ বার পঠিত

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান মুজিবুল ইসলাম। এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) সুকুমার চন্দ্র রায়, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

সভা সঞ্চলনা করেন কোম্পানি সচিব মো. আব্দুর রব এসিএস ।

সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা রাখেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, আলোচ্য বছরে কোম্পানির মোট প্রিমিয়াম আয় ১০ কোটি ১৬ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১৮ কোটি ৪৪ লাখ টাকা হয়েছে, যা ২০২০ সালে ছিল ৮ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে নিট প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ১৮ টাকা, যা আগের বছর ছিল ২ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ ২০২০ সালের তুলনায় ২০২১ সালে কিছুটা বেড়েছে। ২০২১ সালে মোট সম্পত্তির পরিমাণ ১২৪ কোটি ৮৮ লাখ টাকা যা ২০২০ সালে ছিল ১০৮ কোটি ৭৯ লাখ টাকা।

আলোচ্য বছরে কোম্পানির বিনিয়োগ কমেছে। ২০২১ সালে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ১১ লাখ টাকা যা ২০২০ সালে ছিল ৪ কোটি ১৭ লাখ টাকা। নীট লাভ কিছুটা বেড়ে ২০২১ সালে দাঁড়ায় ১১ কোটি ৫২ লাখ টাকা যা ২০২০ সালে ছিল ৯ কোটি ৯৭ লাখ টাকা।

বিদায়ী বছরে এমন ব্যবসায়িক ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ২০২০ সালের তুলনায় বেড়েছে। আলোচ্য বছরে ইপিএস দাঁড়িয়েছে ১.৩৭ টাকা, যা আগের বছর ছিল ১.১০ টাকা এবং এনএভি দাঁড়িয়েছে ১৩.৩৭ টাকা, যা ২০২০ সালে ছিল ১২.৪৭ টাকা। বছর সমাপান্তে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশসহ সভার অন্যান্য কর্মসূচি বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন লাভ করে।

Facebook Comments Box

Posted ১২:৫০ অপরাহ্ণ | বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com