বিবিএনিউজ.নেট
শনিবার, ০৬ এপ্রিল ২০১৯ প্রিন্ট ৮২৭ বার পঠিত
বীমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, আগামী ১১ এপ্রিল বেলা সাড়ে ৩টায় পরিচালনা পর্ষদ সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির ৫৮ হাজার ৯৮৭টি শেয়ার মোট ৪৯ বার হাতবদল হয়, যার বাজারদর ১৮ লাখ ১৮ হাজার টাকা। ওইদিন শেয়ারদর পাঁচ দশমিক ৪৫ শতাংশ বা এক টাকা ৭০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ২৯ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৩০ টাকা ৪০ পয়সা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ২৯ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৩১ টাকা ১০ পয়সায় ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর ২১ টাকা ১০ পয়সা থেকে ৩৯ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।
এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৩ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আর তার আগের বছর অর্থাৎ ২০১৬ সালে ১০ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল দুই টাকা ৬৬ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৪ টাকা ৫৪ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করে ১৫ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা। আর তার আগের বছর অর্থাৎ ২০১৬ সালের একই সময়ে ইপিএস হয়েছিল দুই টাকা ৩৮ পয়সা এবং এনএভি হয়েছিল ৫২ টাকা ৪৬ পয়সা। এবং কর-পরবর্তী মুনাফা করে ১৩ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা। বিমা খাতের এ কোম্পানিটি ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬১ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২৫৭ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটির ছয় কোটি ১২ লাখ ৯৯ হাজার ৩৭৯টি শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৯ দশমিক ৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৭ দশমিক ২৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩২ দশমিক ৮৭ শতাংশ শেয়ার। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১১ দশমিক ৪৩ এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ১০ দশমিক ৮৬।
Posted ০১:৫৬ অপরাহ্ণ | শনিবার, ০৬ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com