Ad
x

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বুধবার, ১১ মার্চ ২০২০   প্রিন্ট   ৫৭৬ বার পঠিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০১৯’ কক্সবাজারের লং বীচ হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান। সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব), চন্দ্র শেখর দাস এফসিএ এবং প্রকল্প প্রধানরা। সারাদেশ থেকে উন্নয়ন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন।

সম্মেলনে ২০১৯ সালের ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০২০ ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য ও তা অর্জনের বিভিন্ন দিক আলোচনা করা হয়। ব্যবসায় সাফল্য অর্জনের ও গ্রাহক সন্তুষ্টির ওপর বিশেষ জোর দেয়া হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

Posted ১২:০২ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com