শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রথম প্রান্তিকে আয় বেড়েছে ৩ কোম্পানির

সোমবার, ০৮ জুন ২০২০   প্রিন্ট   ১০৫৫ বার পঠিত

প্রথম প্রান্তিকে আয় বেড়েছে ৩ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কোম্পানিগুলো হলো- ব্যাংক এশিয়া লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স এবং স্কয়ার ফার্মা। প্রকাশিত প্রতিবেদন অনুসারে এসব কোম্পানির আয় বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক এশিয়া : চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। প্রথম প্রান্তিকে এককভাবে শুধু ব্যাংক এশিয়ার শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ১.১৮ টাকা, যা গত বছরের একই সময়ে ০.৫৯ টাকা ছিল। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ০.৫৯ টাকা।
অন্যদিকে সমন্বিত অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১.১৬ টাকা। আগের বছর একই সময়ে ছিল ০.৫৯ টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ০.৫৭ টাকা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ২২.৪৭ টাকা। আর সমন্বিতভাবে ছিল ২২.৩২ টাকা।
আলোচিত প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ০.৮৫ টাকা, আর সমন্বিতভাবে ০.৭৪।

লংকাবাংলা ফাইন্যান্স : গত জানুয়ারি-৩১ মার্চ পর্যন্ত শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স। প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৪ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ০.১০ টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ০.০৪ টাকা।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৫.৯২ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ৩.৭৯ টাকা (নেগেটিভ)।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮.৬১ টাকা।

স্কয়ার ফার্মা : চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ফার্মাসিউটিক্যালস খাতের স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুসারে কোম্পানিটির আয় বেড়েছে।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানু’-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.২৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩.৬৯ টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ০.৫৯ টাকা।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২.৪৪ টাকা । গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১১.১৫ টাকা । অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ১.২৯ টাকা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১০.১৩ টাক। গত বছরের একই সময়ে যা ছিল ১০.৫৭ টাকা।

গত ৩১ মার্চ ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৮৮.১৯ টাকা।

Facebook Comments Box

Posted ১১:১৬ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com